কলকাতা কর্পোরেশনে ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ। ন্যায্য পাওনার দাবিতে বৃহস্পতিবার জল বিভাগের সামনে বিক্ষোভ দেখান বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কে এম সি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আন্দোলনকারীদের অভিযোগ করোনা কলে গত দুবছর ধরে ইঞ্জিনিয়ার সহ শ্রমিক কর্মচারীরা কাজ করে গেছেন। যার বিনিময়ে তাদের টিফিন অ্যালোয়ান্স এবং হলিডে অ্যালোয়ান্স দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারা সেই পাওনার টাকা পাননি।

সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহার অভিযোগ, যে কলকাতা কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা একটা সাংঘাতিক পরিস্তিতির মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা রয়েছেন তাদের প্রাপ্য পেনশন থেকে গ্র্যাজুয়েটি সহ নানা ধরনের পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। কর্পোরেশনের কর্তৃপক্ষের কোনও হুঁশ নেই। অবিলম্বে তাঁদের দাবি দাওয়া না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন কলকাতা কর্পোরেশনের বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহার।

বুধবার টিফিনের বিরতিতে ইঞ্জিনিয়ারসহ কর্পোরেশনের কর্মী ও কর্মচারীরা এই বিক্ষোভে উপস্তিত ছিলেন। বিক্ষোভের মাধ্যমে কর্পোরেশন কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে মেলা উৎসবের টাকার উপচয় করার অভিযোগ ও তোলেন তাঁরা।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!