সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লগ্নির পরিসংখ্যানকে কটাক্ষ দিলীপ ঘোষের। বিশ্ববানিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে উদ্দেশ্য করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক যাতে দুটো বিষয় থাকবে। একটি বিষয় হল গত পাঁচটা বিজনেস সম্মেলনে কত টাকা লগ্নি হয়েছে, কত চাকরি পেয়েছে, সরকারের কত লাভ হয়েছে। দ্বিতীয় বিষয়টি হল কত শিল্প বন্ধ হয়েছে, গত ১০ বছরে তাতে কত শ্রমিক বেকার হয়েছে, বাংলায় যে সব জায়গায় বিদ্যুৎ কম সেখানে কেন শিল্প হচ্ছে না সেটা না জানলে এই শিল্প সম্মেলন এর কোন মূল্য নেই গরিব মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করা হচ্ছে”।

তিন বছর ধরে যারা লড়াই করছেন তারা যখন প্রথম ধরনা দেয় পার্থ চট্টোপাধ্যায় তখন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিন বছরে কিছু হয়নি। মাসের পর মাস কারাদণ্ড দিয়েছেন ধর্না দিতে বাধা দেওয়া হয়েছে। হাইকোর্টে গিয়ে অনুমতি নিয়ে এসে ধর্না দিয়েছেন। তাদের দাবি না মেনে নতুন চাকরির গল্প বলা হচ্ছে। কিন্তু তাদের চাকরি দেওয়া হচ্ছেনা। তাদের লাঠিপেটা করা হচ্ছে। শিক্ষাব্যবস্থায় একদিকে ছাত্ররা রাস্তায় বসে আছে, স্কুলের শিক্ষক নেই। আর শিক্ষকরা রাস্তায় বসে আছে তাদের চাকরি দেওয়া হচ্ছে না। লাঠিপেটা করে দুই একদিনের জন্য শান্ত করা যাবে, আন্দোলনের সমস্যার সমাধান হবে না। হবু শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনায় সরব হন জানান দিলীপ ঘোষ।

পিকে কংগ্রেসকে সাংগঠনিক ৫ দাওয়াই দিয়েছেন সেই প্রশ্নের জবাবে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, রোগী আইসিইউতে এমন অবস্থায় চলে গেছে সে স্যালাইন নিচ্ছে না তাকে কি দাওয়াই দেবেন। এছাড়াও দেউচা পাচামি প্রসঙ্গে তিনি বলেন,সব সময় আমরা শিল্পের পক্ষে আছি সেখানে কর্মসংস্থান হবে যেখানে চাকরি হবে সরকারের আর্থিক লাভ হবে কিন্তু ওখানকার মানুষকে জোর করে জমি নিতে চাইছে সরকার। সিঙ্গুরে যেমন সিপিএম জোর করেছিল ঠিক সেভাবে বীরভূমে দেউচা পাঁচামি হচ্ছে।

আদানি গ্রুপ কর্ণাটকে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে কিন্তু পশ্চিমবঙ্গে আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রসঙ্গে বলেন, “দেখুন এখানে প্রস্তাব আকারে থেকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হাতে পায়ে ধরেছেন তাই তারা এসেছেন আদানি, আম্বানিকে মোদীর লোক বলে এতদিন গালাগালি দিয়েছে মোদি আদানি আম্বানি সবাইকে জুড়ে দেওয়া হল। যদি তারা এসেই থাকেন আগে মোদীর লোক মোদীকে জিজ্ঞাসা করবেন কোথায় ইনভেস্ট করবে। তারপরে দিদির কথা শুনবেন মোদীর লোক দিয়ে আপনি কাজ চালাবেন মোদীর টাকা মোদী প্রজেক্ট মোদীর শিল্পপতি দিয়ে বাংলার উন্নয়ন হবে বলে তিনি প্রশ্ন তোলেন।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি
স্যুটকেশ রহস্য! দিলীপ একসূত্রে বাঁধলেন “আম্মা” ও অভিষেককে