Home » বালুরঘাটে জেলা সভাপতির নামের তালিকাতেই শীলমোহর রাজ্য নেতৃত্বের

বালুরঘাটে জেলা সভাপতির নামের তালিকাতেই শীলমোহর রাজ্য নেতৃত্বের

সময় কলকাতা ডেস্ক:  অবশেষে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল বিতর্কে যবনিকা পড়ল। জেলা সভাপতির ঘোষিত নামের তালিকাতেই শীলমোহর রাজ্য নেতৃত্বের। রাজ্য নেতৃত্বের নির্দেশে অবশেষে নতুন করে তিন চেয়ারম্যান ইন কাউন্সিলের নাম ঘোষনা করলেন চেয়ারম্যান অশোক মিত্র।

প্রসঙ্গত, পুরসভা নির্বাচনে বালুরঘাট পুরসভা তৃণমূলের দখলে যায়। তারপর দল ও নির্বাচিত কাউন্সিলরদের সম্মতিক্রমে চেয়ারম্যান হন অশোক মিত্র।কয়েক দিন আগে নবনির্বাচিত বালুরঘাট পুরসভার বোর্ড মিটিংয়ে নীতা নন্দী, শিখা মহন্ত সাহা চৌধুরী এবং সুরজিৎ সাহা এর চেয়ারম্যান ইন কাউন্সিল পদে নাম ঘোষণা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।


তার পরের দিনই  তৃণমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক চেয়ারম্যানের ঘোষিত তিনটি নাম বাতিল করে দেন। পাশাপাশি মহেশ পারেখ, বিপুল কান্তি ঘোষ ও অনোজ সরকার এই তিন জনের নাম  চেয়ারম্যান ইন কাউন্সিল পদের জন্নয ঘোষণা করেন। এরপরেই জেলা জুড়ে ব্যপক চাঞ্চল্য চড়ায়। নিজেদের ঘোষণা বজায় রাখতে উভয় পক্ষই  দফায় দফায় বৈঠক ও পাল্টা বৈঠক করে। অবশেষে সমস্যা সমাধানে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেন চেয়ারম্যান অশোক মিত্র।

তার পরিপ্রেক্ষিতেই রাজ্য নেতৃত্ব ফের জেলা সভাপতির ঘোষণা করা তিনটি নামেই শীলমোহর দেয়। এরপরেই চেয়ারম্যান অশোক মিত্র বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর হিসাবে বিপুল কান্তি ঘোষ, মহেশ পারেখ এবং অনোজ সরকারের নাম ঘেষণা করেন।

 

About Post Author