সময় কলকাতা : ফের নদী বাঁধে ভাঙন। এবার প্রায় ২০০ ফুট নদী বাঁধে ধস। ভাঙনের কবলে হাওড়া শ্যা মপুর বাসুদেবপুরের বিস্তীর্ণ এলাকা। ফলে তলিয়ে যেতে পারে বাড়িঘর, আশঙ্কা গ্রামবাসীদের।
বার বার কেন ধস নামছে, প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সঠিক ভাবে বাঁধ মেরামত হচ্ছে না। নদীবাঁধ ভাঙন এলাকায় পরিদর্শনে এসে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানান, “পোর্ট ট্রাস্ট দীর্ঘদিন নদী ড্রেজিং করেনি। জাহাজগুলি নদীর পাড় ঘেঁষে যাতায়াত করছে। সেই কারণে জলের ধাক্কায় নদীর পাড় ভাঙছে”।

কেন্দ্রীয় সরকার সহ পোর্ট ট্রাস্টকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু নদীতে ড্রেজিং করা হচ্ছেনা। আবারও পোর্ট ট্রাস্টকে অনুরোধ করব, যাতে নদীর ড্রেজিং দ্রুত শুরু করে। না হলে পরবর্তী সময়ে আরও ভয়াবহ ধস দেখা দেবে’ বলেও জানান মন্ত্রী পুলক রায়।

এদিন রাজ্যেরর পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় ছাড়াও পরিদর্শনে আসেন উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, শ্যা মপুর ১ নং বিডিও তন্ময় কার্যী, জেলা পরিষদের সদস্য অজয় মন্যল, শ্যা মপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন সহ সেচ দপ্তরের আধিকারিকরা। তবে বর্ষার আগে বাঁধ সংস্কারের আশ্বাস দেন মন্ত্রী। বারবার নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ভিটেহারা হতে হচ্ছে বাসিন্দাদের। কবে এই সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে বাসুদেবপুরের নদীপাড়ের বাসিন্দারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী