সময় কলকাতা ডেস্ক: অকারণে রোগী রেফার বন্ধ করতে রাজ্যের ১৩ টি হাসপাতালকে নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। অকারণে যেন রোগীদের রেফার না করা হয় তা দেখার জন্য হাসপাতালগুলির সুপারের পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও নজর রাখার নির্দেশ নবান্নের। প্রসঙ্গত,আগেই রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, যে কোনও হাসপাতালে আসা রোগীর প্রাথমিক চিকিৎসা করা আবশ্যিক। তাঁর অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত অন্য কোনও হাসপাতালে স্থানান্তর করা যাবে না। কোন হাসপাতালে নিয়ে যেতে পারেন রোগীর পরিজনেরা, তা প্রেসক্রিপশনে উল্লেখ করতে হবে। ওই হাসপাতালে বেড এবং চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো রয়েছে কিনা, তা আগে থেকে জেনে তবেই রেফার করা যাবে। যদি উপযুক্ত ব্যবস্থা না থাকে, তবে ওই হাসপাতালে রোগীকে আর রেফার করা যাবে না।

সরকারি হাসপাতালের রেফার রোগ রুখতে একাধিকবার পদক্ষেপ করেছে রাজ্য সরকার। অকারণে রোগী রেফার বন্ধ করতে ব্লক, মহকুমা, সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলিকে বারবার নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। তবে তা সত্ত্বেও রেফার রোগ রোখা যাচ্ছে না। বিজ্ঞপ্তি জারির পর প্রায় ৩ সপ্তাহ সময় কেটে গেলেও রেফার করেই চলেছে কিছু হাসপাতাল। সমীক্ষা রিপোর্ট বলছে, রাজ্যের ১৩টি হাসপাতালে এখনও ৭ শতাংশেরও বেশি রোগী রেফার করা হয়। এই রিপোর্টকে হালকাভাবে নিতে নারাজ নবান্ন। ওই হাসপাতালগুলির সুপার এবং সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আরও একবার রেফার আটকাতে নির্দেশ নবান্নের।

ওই তালিকায় থাকা বাকি হাসপাতালগুলি হল, বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতাল, মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল, নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতাল, কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতাল, জলপাইগুড়ির মাল মহকুমা হাসপাতাল, কার্শিয়াং মহকুমা হাসপাতাল। হাসপাতালগুলির সুপার এবং সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আরও একবার নোটিশ পাঠাল নবান্ন।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে