সময় কলকাতা ডেস্ক: খাস কলকাতায় অটোর মধ্যে থেকে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার। হরিদেবপুরে ৪১ পল্লী ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলল ১৯টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

হরিদেবপুর ৪১ পল্লী ক্লাবের পাশেই রয়েছে একটি ফাইন্যান্স কোম্পানি। সূত্র মারফত জানা যাচ্ছে, এই ফাইন্যান্স কোম্পানি এই অটোটি তুলে আনে। যার মধ্যে থেকে পাওয়া যায় বোমা, আগ্নেয়াস্ত্র । অটোর মালিক টাকা শোধ করতে পারেনি বলে এই অটোটি তুলে নিয়ে আসা হয় বলে খবর। তবে অটোর মধ্যে কে বা কারা বোমা রেখেছে সেটা স্পষ্ট করে জানা যায়নি। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনার পর ওই এলাকা এবং সংশ্লিষ্ট ক্লাবের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দাদের কথায়, এর আগে এই এলাকায় আগে কখনো এরকম কোন ঘটনা ঘটেনি। পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। আপাত শান্ত জনবহুল এলাকার মধ্যে এত অস্ত্র কোথা থেকে এল এবং কোথায়, কারা পাচার করছিল, সবটাই খতিয়ে দেখছে পুলিস।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!