Home » প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ছাদনা তলায় প্রেমিক, প্রেমিকার অভিযোগে শ্রীঘরে অভিযুক্ত

প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ছাদনা তলায় প্রেমিক, প্রেমিকার অভিযোগে শ্রীঘরে অভিযুক্ত

সময় কলকাতা ডেস্কঃ প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ছাদনা তলায় প্রেমিক। প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে শ্রীঘরে যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার দেবীপুর এলাকায়। অভিযুক্ত প্রেমিকের নাম অভিজিৎ দাস। একটি বেসরকারি সংস্থায় কর্মরত সে।শুক্রবার রাতে গোবরডাঙার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

প্রেমিকার পরিবার সূত্রে খবর, তাদের মেয়ের সঙ্গে অভিজিৎ নামে ওই যুবকের প্রায় ৮ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাস তিনেক আগে প্রেমের ছন্দ পতন হয়। প্রেমিকা জানায়, বাবার সঙ্গে দীঘায় যাচ্ছে বলে তাঁকে জানিয়েছিল। বাড়ি ফিরে প্রেমিকার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। তারপর প্রেমিকা ও তাঁর পরিবার খোঁজ খবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত শিলিগুড়ি এলাকায় গোপনে রেজিস্ট্রি ম্যারেজ করেছে। ২০ এপ্রিল দেবীপুরে নিয়ে এসে সামাজিকভাবে বিয়ে করে ওই মেয়েকে। এরপরই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে প্রেমিকা। অভিযোগ দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করে অভিযুক্ত। তার সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছে সে। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানায় প্রেমিকা।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযোগ অস্বীকার করে যুবকের বাবা অচিন্ত্য দাস বলেন, “মেয়েটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার ছেলেকে বিয়ে করতে চায় কি না। বিয়ে করবো না জানিয়ে কয়েক লক্ষ টাকা দাবি করেছিল। মিথ্যা সহবাসের অভিযোগ করে ওরা আমার ছেলেকে ফাঁসিয়েছে।

 

About Post Author