সময় কলকাতা ডেস্কঃ দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে শনিবার ফের বসিরহাটে বাজারগুলিতে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জেরে প্রায়দিনই হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। দ্রব্যমূল্যের বৃদ্ধির জেরে নাজেহাল রাজ্যের সাধারণ মানুষ। সবজি থেকে শুরু করে মাছ, মাংস ও ডিমের মত খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে আগুন লেগেছে সাধারণ মানুষের হেঁসেলে। সেইসঙ্গে টান পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও সংশয় জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী।আর তারপরেই মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে লাগাতার বাজার পরিদর্শনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা মাঠে নেমেছেন।

শনিবার উত্তর ২৪ পরগণার বসিরহাট, বাদুড়িয়া,স্বরূপনগর সহ একাধিক বাজারে লাগাতার অভিযান চালায় দুর্নীতি দমন শাখার প্রতিনিধি দল। বাজারে হানা দিয়ে সবজি, মাছ, মাংস, ডিম বিক্রেতাদের সঙ্গে কথা বলে এলাকাগুলিতে বিভিন্ন জিনিসপত্রের দাম জানার চেষ্টা করেন। পাশাপাশি যে সমস্ত পণ্যের দাম রাজ্য সরকার নির্দিষ্ট করে দিয়েছে বিক্রতারা তার থেকে বেশি দাম নিচ্ছেন কনা তা খতিয়ে দেখেন। এছাড়াও বাজারে বিক্রি হওয়া পণ্যগুলির গুণগতমান যথাযথ রয়েছে কিনা তা খতিয়ে দেখেন।

মূল্য নিয়ন্ত্রণ রুবেল গুণগত মান আলোচনা করেন দুর্নীতি দমন শাখার প্রতিনিধিরা। এছাড়াও এই ধরনের ব্যবসায় মজুতদার ও ফোরেদের দৌরাত্ম্য কমাতে আজ সকাল থেকে বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগরের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন ইডির প্রতিনিধিরা। রাজ্য সরকারের ঘোষিত মাংসের দাম সহ নির্ধারিত দ্রব্যমূল্য ঠিকঠাক নিচ্ছে কিনা ব্যাবসায়ীরা তা সরোজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি মজুমদাররা যাতে অবৈধভাবে মাল মজুদ করতে না পারে তার জন্য বাজারে গিয়ে একবার খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা।

দুর্নীতিদমন শাখার এক আধিকারিক জানান, শাক সবজি মাছ মাংসের গুণগতমান ঠিক আছে কিনা এবং সরকার নির্ধারিত দ্রব্যমূল্যের বেশি মূল্য ব্যবসায়ীরা নিচ্ছেন কিনা তাও খতিয়ে দেখতেই তাঁদের বাজার পরিদর্শন।এছাড়াও কোনও এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস অবৈধভাবে মজুত করা হচ্ছে কিনা তাঁরা সেটাও খতিয়ে দেখছেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী