সময় কলকাতা ডেস্ক: তিলোত্তমার বুকে ধ্বস! ইদানিং কলকাতার বেশ কিছু রাস্তায় প্রায়ই ধ্বস নামার খবর পাওয়া যাচ্ছে। এমনকি শহরের প্রধান রাস্তা সেন্ট্রাল অ্যাভেনিউ-এ ধ্বস নেমে ছিল। ঠিক তেমনই শুক্রবার রাতে উত্তর কলকাতার একটি ব্যস্ততম রাস্তা, হেদুয়া ক্রসিংয়ের শিশির ভাদুড়ি লেনে রাস্তায় আচমকা নামল ধস ! কলকাতার রাস্তায় এই ধসে বিপত্তিতে পড়ে সাধারণ মানুষ। হাতিবাগান হেদুয়ার সন্নিকটে প্রায় ৫ থেকে ৬ ফুট দীর্ঘ রাস্তায় ধস নামে।
তারপর বন্ধ করে দেওয়া হয় ওই রাস্তার একদিকের যান চলাচল। ঘটনাস্থলে আসে পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ওই শিশির ভাদুড়ি লেনের রাস্তার কাজ কিছুদিন আগেই শেষ করেছে পুরসভা। মেরামত করে নতুন করে তৈরি করা হয় ওই রাস্তা। কিন্তু তারপরেও ৬ ফুট এলাকা জুড়ে ধস নামায় চিন্তায় স্থানীয়রা।
শনিবার ছুটির দিন হওয়ায় স্বাভাবিক ভাবেই রেহাই পেয়েছে ওই রাস্তায় চলা নিত্যযাত্রীরা। তবে, রবিবারের মধ্যে ওই রাস্তা সারানো না হলে সোমবার রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব