সময় কলকাতা ডেস্ক: দু- ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার বিদ্যুৎ পরিষেবা । প্রতিবাদে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সামিল হন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি এলাকার মানুষ বিক্ষোভ দেখান বিদ্যুৎ দপ্তরে। গরম পড়লেই এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হওয়ার খবর হামেশাই পাওয়া যায়। দীর্ঘক্ষন এলাকা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হওয়ায় প্রতিবাদে সামিল হন এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , বারবার স্থানীয় বিদ্যুৎ দপ্তরে এ ব্যাপারে অভিযোগ করা সত্বেও কোনো লাভ হয় নি । দপ্তরের এস এসকে এ ব্যাপারে অভিযোগ করা হলেও রাতে কোনো কর্মী না থাকার অজুহাত দেন তিনি।

এরপরেই এলাকার বাসিন্দারা বেলিয়াতোড় থানায় যোগাযোগ করেন । ঘটনা স্থলে ছুটে আসে বেলিয়াতোড় থানার পুলিশ। পরে পুলিশ এসে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলে হুঁশ ফেরে বিদ্যুৎ দপ্তরের । গাড়ি পাঠিয়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় স্বাভাবিক করা হলে স্বস্তি ফেরে বাসিন্দাদের মধ্যে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বৃহত্তর আন্দেলনের হুঁশিয়ারি বেলিয়াতোড়ের বাসিন্দাদের।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?