সময় কলকাতা ডেস্কঃ এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল একাধিক টোটো চালকদের বিরুদ্ধে।শান্তিপুর থানার সূত্রাগড় জলের ট্যাংক মোড় এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বনগাঁ থানার নোকখুল মাঠপাড়া এলাকা থেকে মুক্তি বাছার নামে এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে শান্তিপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।এরপর শান্তিপুরে নেমে তিনি একটি টোটো রিজার্ভ করে সুত্রাগড়ের একটি তাঁতের কাপড়ের হাটে যান। তাঁতের শাড়ি কিনে তিনি ওই টোটো গাড়িতে করেই আবার শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।সেই সময়ই শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের জলের ট্যাঙ্ক মোড় এলাকায় বেশ কয়েকজন টোটো চালক ওই মহিলার টোটো আটকে দেয়।এরপর তারা ওই মহিলাকে টোটো থেকে নামিয়ে নিজেদের স্ট্যান্ডের গাড়িতে উঠতে বলে।

অভিযোগ,ওই মহিলা নামতে রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে টোটো থেকে নামিয়ে দেন অভিযুক্ত টোটো চালকেরা।এরপর তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত টোটো চালকেরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আক্রান্ত ওই মহিলা কোনরকমে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন।এরপর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানান আক্রান্ত মহিলা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী