সময় কলকাতা ডেস্কঃফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড!একমাসের মধ্যে রবিবার ফের ট্যাংরার ক্রিস্টোফার রোডের উপর একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে।আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।বস্তি ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে।যার কারণে আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকায়।ঘটনাস্থলে আসে দমকলের ৮ টি ইঞ্জিন।প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,রবিবার দুপুর তিনটে নাগাদ হঠাৎই আগুন লাগে ট্যাংরার ক্রিস্টোফার রোডের একটি বস্তিতে।প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে গোটা এলাকায়।দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয়দের তরফে খবর পৌঁছায় দমকল এবং ট্যাংরা থানায়।খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

এদিনের ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল।ইতিমধ্যেই ট্যাংরা থানার পুলিশ এলাকা খালি করার কাজ শুরু করে দিয়েছে।আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে না আসায় প্রয়োজনে আরও ইঞ্জিন ঘটনাস্থলে আনা হবে বলে দমকল কর্মীরা জানিয়েছেন।তবে এদিন ঠিক কি কারণে আগুন লাগে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।ট্যাংরায় একের পর এক আগুন লাগার ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এলাকাবাসীরা


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা