Home » নিউরো টেলি মেডিসিন পরিষেবায় বীরভূমে সুস্থ হলেন সিউড়ির বাসিন্দা

নিউরো টেলি মেডিসিন পরিষেবায় বীরভূমে সুস্থ হলেন সিউড়ির বাসিন্দা

জয়ন্ত দাস, সময় কলকাতা  : উন্নত পরিষেবা দিতে সম্প্রতি রাজ্যের ১২ টি জেলা হাসপাতালে নিউরো টেলি মেডিসিন পরিষেবা চালু করেছে স্বাস্থ্য দপ্তর। এই পরিষেবার সাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎকদের পরামর্শে  সুস্থ হয়ে উঠলেন সিউড়ির এক বাসিন্দা। বাঙুর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শনিবার এব্যাপারে যোগাযোগ করেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসকেরা। তারাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিউড়ির হাসপাতালে আগত ওই রোগীকে চিকিৎসা পরিষেবা বাতলে দেন। আপাতত সঠিক পরিষেবা পেয়ে সুস্থ ওই রোগী ।

প্রসঙ্গত, রাজ্যের জেলা, মহকুমা ও ব্লক স্তরের হাসপাতালগুলি থেকে প্রতিদিন প্রচুর রোগী কলকাতার হাসপাতালগুলিতে রেফার করা হয়। ফলে কলকাতার হাসপাতালগুলিতে রোগীর চাপ ক্রমশ বাড়ছিল। তাই কলকাতার হাসপাতালগুলিতে রোগীর চাপ কমাতে রেফার রোগ সামলাতে নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর ও নবান্ন। পাশাপাশি উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎকদের পরামর্শ পেতে জেলা হাসপাতালগুলিতে টেলি মেডিসিন পরিষেবা চালু করে স্বাস্থ্য দপ্তর।

ইতিমধ্যেই রাজ্যে জুড়ে টেলি-মেডিসিন পরিষেবা শুরু করেছে স্বাস্থ্য দফতর। মূলত প্রত্যন্ত অঞ্চলে রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামের সেই প্রকল্পে ইতিমধ্যে উপকৃত লক্ষাধীক রোগী। টেলি মেডিসিন পরিষেবায় ইতিমধ্যে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম।অধিকাংশ জেলা হাসপাতালে নিউরো বিভাগে বিশেষজ্ঞ চিকিৎক নেই বললেই চলে। তাই সম্প্রতি বাঙ্গুর হাসপাতালের চিকিৎকদের তত্বাবধানে রাজ্যের ১২ টি জেলা হাসপাতালে নিউরো টেলি মেডিসিন ব্যবস্থা চালু করেছে স্বাস্থ্য দপ্তর।আর তাতেই সুস্থ হয়ে উঠলেন সিউড়ির ওই রোগী।

About Post Author