Home » আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার প্রেমিকা

আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার প্রেমিকা

সময় কলকাতা ডেস্কঃ প্রেমিককে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার প্রেমিকা। প্রেমিকার বাড়িতে ভাঙচুর চালালো একদল যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়ার আঠুরিয়া গ্রামে।

বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার ঘটনা। দুই বছর আগে একটি মোবাইল কোম্পানির সংস্থায় চাকরিরত সৌরভ দাসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বাদুড়িয়া থানার কাটিয়াহাট এলাকার এক তরুনীর। হঠাৎই সম্পর্কে ছেদ পরে। সম্পর্ক নিয়ে সৌরভের সঙ্গে তার প্রেমিকার মনোমালিন্য হতে শুরু করে।

রবিবার, গভীর রাত্রে প্রেমিকের ভালোবাসা প্রত্যাখ্যান করে ওই প্রেমিকা। তারপর মোবাইল ফোনে আত্মহত্যার প্ররোচনা দেয় বলে অভিযোগ। এরপর, নিজের ঘরে সৌরভের ঝুলন্ত দেহ দেখতে পায় তার বাবা-মা । ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। মৃত যুবকের পরিবারের তরফে ওই তরুণীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ স্বীকার করে ওই প্রেমিকা। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে খবর।

 

About Post Author