Home » চিকিৎসককে হেনস্থার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে!

চিকিৎসককে হেনস্থার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে!

সময় কলকাতা ডেস্কঃ ফের হাসপাতালের এক চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে।নদীয়ার কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের ঘতনা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।


হাসপাতাল কর্তৃপক্ষ সুত্রে জানা গিয়েছে,উত্তর 24 পরগনা থেকে এক মহিলাকে চিকিৎসা করাতে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই মহিলার চিকিৎসা করতে গেলে বচসা শুরু হয় চিকিৎসাধীন রোগীর পরিবারের সঙ্গে।অভিযোগ,এরপরই রোগীর পরিবার চিকিৎসকের ওপর চড়াও হয়ে তাকে মারধোর শুরু করে।যার জেরে আহত হন হাসপাতালের দুইজন চিকিৎসক।পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন হাসপাতালে একাধিক নিরাপত্তারক্ষী।এমনকি তারা হাসপাতালের আসবাবপত্রও ভাঙচুর করে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা দেখা দেয় হাসপাতাল চত্বরে।

হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় কল্যাণী থানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই রোগীর পরিবারের তিনজন সদস্যকে আটক করে কল্যাণী থানায় নিয়ে যান।

অন্যদিকে এ বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষ ওই রোগীর পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোন কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author