সময় কলকাতা ডেস্কঃ আজ ১ মে, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে
১৮৭৫- কলকাতার আলীপুর চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৮৮৪– আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে আজকের দিনে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়।
১৮৯০-আন্তর্জাতিক মে দিবস পালন শুরু এদিন থেকেই।
১৮৯৭ –আজকের দিনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
১৯৬০–পশ্চিম ভারতের নতুন দুটি প্রদেশ হিসেবে আজকের দিনে গুজরাট ও মহারাষ্ট্রের জন্ম হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫২- স্পেনীয় রোগবিজ্ঞানী, কলাস্থানবিদ, স্নায়ুবিদ এবং চিকিৎসাশাস্ত্রে ১৯০৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী সান্তিয়াগো রামোন ই কাহাল জন্মগ্রহণ করেন।
১৮৯৮-সাহিত্যিক-সাংবাদিক মাহবুব-উল-আলমের জন্মদিন।
১৯১৯-ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ও সুরকার মান্না দে এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৮০- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শোভা আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৮-বিশিষ্ট বাঙালি কবি কিরণশঙ্কর সেনগুপ্তের প্রয়াণ দিবস আজ।
২০০০-ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী বিদ্যুৎ গাঙ্গুলী এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি