Home » সামান্য কমল করোনা সংক্রমণ

সামান্য কমল করোনা সংক্রমণ

সময় কলকাতা ডেস্ক: করোনা পরিসংখ্যানের মধ্যে সামান্য স্বস্তি। ক্রমাগত সংক্রমণ বৃদ্ধির ধারা পরিবর্তন করে রবিবার কমল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। পাশাপাশি, দিল্লি এবং মহারাষ্ট্রের অবস্থা উদ্বেগজনক।

তথ্য বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৪ জন। এরপর মধ্যে রাজধানীতে আক্রান্ত ১ হাজার ৫১২ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ৯২ জন। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জন। দেশে এই মুহূর্তে ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ২৫৩ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

করোনার মোকাবিলায়  চলছে টিকাকরণ। দেশজুড়ে চলছে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচি। করোনার আরও এক প্রজাতি XE র হদিশ মেলার পর ফের দেশে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত। বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। দ্রুত পজিটিভিটি রেট বেড়ে চলেছে। যা আশঙ্কাজনক বলেই মানছে বিশেষজ্ঞ মহল।

About Post Author