Home » বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, কার্যকরী কমিটি থেকে ইস্তফা ১৫ সদস্যের

বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, কার্যকরী কমিটি থেকে ইস্তফা ১৫ সদস্যের

সময় কলকাতা ডেস্কঃ ফের বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব প্রকট । রবিবার বারাসতে বিজেপি জেলা কার্যকরী কমিটি থেকে রাজ্য সভাপতিকে চিঠি দিয়ে গণ ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করলো বারাসা ত বিজেপির জেলা কমিটি  ১৫ জন সদস্য। রবিবার  এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন ওই বিক্ষুব্ধ নেতারা। বারাসতে কে কে মিত্র রোডে বিজেপির জেলা কমিটির সদস্য  শ্যামল রায় মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তারা। তাদের অভিযোগ বারাসত সাংগঠনিক জেলার সভাপতি  তাপস মিত্রের বিরুদ্ধে। জেলা সভাপতি জেলার দীর্ঘদিনের বরিষ্ঠ কার্যকর্তাদের সম্মান ও উপযুক্ত সাংগঠনিক দায়িত্ব না দেওয়া,স্বজনপোষণ, আর্থিক দুর্নীতি, শাসক দলের নেতা মন্ত্রীদের সাথে আঁতাত করে জেলার সংগঠনটি ধুলিস্যাৎ করার প্রচেষ্টা করছেন তিনি। তারই প্রতিবাদে জেলার কার্যকরী কমিটি থেকে গণ ইস্তফা দিলেন তারা।

বিজেপির বারাসত  জেলা কমিটির ৬৯ জন মেম্বার, এর মধ্যে ১৫ জন ইস্তফা দিয়েছেন।ইতিমধ্যেই তাদের চিঠি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর কাছে পৌঁছে গেছে । তারা সাংবাদিক সম্মেলন করে জানালেন সে কথা । জেলার বর্তমান সভাপতি তাপস মিত্রর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে তারা তাদের পদ থেকে পদত্যাগ করছেন এমনটাই চিঠিতে উল্লিখিত আছে । কামিনী কাঞ্চন এর বিনিময়ে তাপস মিত্র বিভিন্ন জায়গায় নিজের পছন্দের লোককে পদ বিলি করছে অথচ জেলার পুরনো একটিভ মেম্বারদের সেভাবে গুরুত্ব দিচ্ছে না । পৌর নির্বাচনে ও তার পছন্দের লোকদের বেশি প্রার্থী করেছে সেই কারণেই এই ১৫ জন জেলা কমিটির মেম্বার তারা একত্রিত হয়ে পদ থেকে পদত্যাগ করছেন ।তবে  তারা একই সঙ্গে জানিয়েছেন এখুনি দল  ছাড়ছে না কেউ ।

About Post Author