সময় কলকাতা ডেস্কঃএবছর গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।প্রত্যেকবারের মতো এবারও সাতদিনব্যাপী এই উৎসবে সামিল হয়েছিল নানা প্রান্ত থেকে আগত বহু চলচ্চিত্রমোদী। রবিবারই, ১ মে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষদিন।তার উপর আবার রবিবার মানেই ছুটির দিন।সেক্ষেত্রে, শেষ দিনে যে ভালো ভিড় হবে, লক্ষ করা গেল।
প্রত্যেক বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ থাকে বিদেশি ছবি।দর্শকদের বছরের অন্য সময়ে বিদেশি ছবি দেখার তেমন একটা সুযোগ হয়ে ওঠে না।চলচ্চিত্র উৎসব সেই সুযোগটাই দর্শকদের এনে দেয়।তবে, এবছর চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়।শতবর্ষ পার করে আসা সত্যজিৎ রায়ের ছবি নিয়ে আলাদা একটা সেগমেন্ট ছিল চলচ্চিত্র উৎসবে।সেখানে ‘পথের পাঁচালী’, ‘পরশ পাথর’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’-র মতো কালজয়ী সিনেমাগুলি দেখানো হয়েছে।
অন্যদিকে সত্যজিত রায় ছাড়াও এবছর সম্মান জানানো হয়েছে চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরির পরিচালক মিকলোস জাঁকোসকে। সম্মান জানানো হয়েছে সেইসব তারকাদের, যাঁরা প্রয়াত হয়েছেন।সেই তালিকায় রয়েছেন, দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ার।তাঁদের সিনেমাগুলিও দেখানো হয়েছে।
উল্লেখ্য,প্রতি বছরের মতো এবছরও এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবছর চলচ্চিত্র উৎসবে মোট ২০০টি শো দেখানো হচ্ছে।নন্দনের তিনটি ও নজরুল মঞ্চের দু’টি প্রেক্ষাগৃহে, এছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবনে শোগুলি দেখানো হয়েছে।কিন্তু চলচ্চিত্রমোদীদের মনে একটা প্রশ্নই ঘোড়া ফেরা করছে যে, এই উৎসব থেকে তাদের প্রাপ্তি কতখানি হল?


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি