Home » যারা বিভেদের রাজনীতি করতে চাইছে তারা সাবধান,” ঈদ উপলক্ষে রেড রোড থেকে ফের বিরোধীদের হুঁশিয়ারি মমতার

যারা বিভেদের রাজনীতি করতে চাইছে তারা সাবধান,” ঈদ উপলক্ষে রেড রোড থেকে ফের বিরোধীদের হুঁশিয়ারি মমতার

সময় কলকাতা ডেস্কঃ “বাংলা মানুষকে সম্প্রীতির পথ দেখাবে। এ রাজ্যের সংখ্যা লঘু মানুষদের ভয়ের কোন কারণ নেই। যারা বিভেদের রাজনীতি করতে চাইছে তারা সাবধান।” পবিত্র ঈদের অনুষ্ঠানে বিজেপিকে এই ভাবেই এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রতিবারের মত এবারও পবিত্র ইদ উপলক্ষে এদিন রেড রোডে এক সমাবেশ আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুসলিমদের ইদের শুভেচ্ছা জানান।

 

পাশাপাশি তিনি বলেন, বাংলার মানুষ বিভাজনে রাজনীতিকে প্রশ্রয় দেয় না। বাংলায় সমস্ত ধর্মালম্বী মানুষ একসাথে বসবাস করে। বাংলার মানুষ প্রগতিতে বিশ্বাস করে। এরাজ্যে সরকার সব সময় সংখ্যালঘু মানুষের উন্নয়নের স্বার্থে পাশে রয়েছে।

এদিন তিনি ফের একবার কেন্দ্রের এনআরসি ও সিএএ নিয়েও সরব হন। তিনি বলেন কেন্দ্রীয় বঞ্চনা, অবৈধভাবে এনআরসি করে মানুষকে দেশ থেকে বের করে দেওয়ার প্রয়াস রুখে দিয়েছে বাংলার মানুষ। তাদের এই  এনআরসি-র বিরুদ্ধে লড়াইকে কুর্নিশ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

About Post Author