সময় কলকাতা ডেস্কঃ হিন্দি ভাষা বিতর্কে উত্তাল দেশের বিনোদন দুনিয়া। হিন্দি দেশের রাষ্ট্রীয় ভাষা কিনা, তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এবার সেই বিষয়ে সরব হলেন গায়ক সোনু নিগম।’ ভাষা বিতর্ক’-এ সোনু নিগমের মত, ‘কারও ওপর কোনও বিষয় জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। বিশেষত তা যদি ভাষার ক্ষেত্রে হয় তাহলে আরওই নয়।‘
সম্প্রতি, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক বলেন, এমন বিতর্ক তৈরি করে মানুষের মধ্যে বিভেদের আগুন ধরানোর কোনও মানেই হয় না, যেখানে দেশে এমনিতেই বিভাজনের হাজারটা কারণ রয়েছে।এতে আমাদের সমাজ আরও দুর্বল হচ্ছে বলেই সোনুর দাবী। পাশাপাশি সোনু জানান, ‘সংবিধানের কোথাও এটি লেখা নেই, যে হিন্দি আমাদের জাতীয় ভাষা। এটি সবচেয়ে বেশি প্রচলিত কথ্য ভাষা হতে পারে, কিন্তু জাতীয় ভাষা নয়।’

প্রসঙ্গত, হিন্দিকে রাষ্ট্র ভাষা হিসেবে উল্লেখ করে দক্ষিণী তারকা কিচ্চা সুদীপের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অজয় দেবগণ। সুদীপের পালটা জবাব ছিল, ‘হিন্দি আর রাষ্ট্রভাষা নয়। বলিউডের বলা উচিত যে তারা সর্বভারতীয় সিনেমা করছে। আপনি আমায় হিন্দিতে বার্তা পাঠিয়েছেন, যেটা আমি বুঝতে পেরেছি।কারণ আমরা হিন্দিকে সম্মান করি,ভালোবাসি এবং শিখেছি।কিন্তু,আমি আপনাকে কন্নড় ভাষায় যদি বার্তা লিখে পাঠাতাম,তাহলে কী হত!আমরা কি ভারতের মধ্যে পড়ি না?’তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করেন বলিউডের ‘সিঙ্ঘম’ অজয় দেবগণ। এরপরই শুরু হয় বিতর্ক।যা এখন কার্যত রাজনৈতিক রূপ নিয়েছে।আর সুদীপের এই মন্তব্যের পরই ট্যুইটার ভাগ হয়ে যায় দুই দলে।একদল কিচ্চার সমর্থনে, অপর দল তাঁকে সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র