Home » তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্য মৃত্যু

তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্য মৃত্যু

সময় কলকাতা, অমলেন্দু মন্ডল: বীরভূমে তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্য মৃত্যু। পরিবারের অভিযোগ, গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই খুন । বীরভূমের ময়ূরেশ্বরের তৃণমূল পঞ্চায়েতের সদস্যের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। মৃত পঞ্চায়েত সদস্যের নাম কাজী নুরুল হাসান। বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ।

প্রথমে তাকে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পথ দুর্ঘটনায় ওই পঞ্চায়েত সদস্যের মৃত্যু হয়েছে। যদিও পরিবারের অভিযোগ, দলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই খুন করা হয়েছে নুরুল হাসানকে।

মৃতের স্ত্রীর দাবি, পরিকল্পনামাফিক পঞ্চায়েতের সদস্যরাই তাঁর স্বামীকে খুন করেছে। মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান মৃতের স্ত্রী। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে মল্লারপুর থানার পুলিশ।

About Post Author