জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতা : বিভিন্ন রকম বেআইনি দ্রব্য পাচারের পদ্ধতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে পাচারকারীরা। পাচারকারীদের এই পদ্ধতি পরিবর্তনের কারণে পাচার রোধে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর কড়া নজরদারি চালাচ্ছিল পুলিশ। সেই সময় সন্দেহ হওয়ায় একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। গাড়ি ভর্তি খাবার জলের বোতল সাজানো। জলের বোতল সরাতেই পুলিশের চোখ ছানাবড়া।
উপরে জলের বোতল আর নিচে বেআইনি কয়লা। জলের বোতলের আড়ালে পাচার করা হচ্ছিলো বেআইনি কয়লা। কয়লা পাচারের এই অভিনব পদ্ধতিতে স্বভাবতই হতবাক পুলিশ। চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দুবরাজপুর থানার পুলিশ।

ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জের মোরগ্রামের ১৪ নম্বর জাতীয় সড়কে এই নজরদারি চালাচ্ছিল। সেখান থেকে আটক করা হয় কয়লা বোঝাই ভ্যানটিকে। পুলিশ সূত্রে খবর পিকআপ ভ্যানটিতে আনুমানিক ৫ টন কয়লা মজুত ছিল । যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। তবে কয়লা বোঝাই পিকআপ আপ ভ্যানটি কোথা থেকে কোথায় যাচ্ছিল সে বিষয়ে ইতিমধ্যে তদন্তে নেমে পড়েছে পুলিশ।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন জেলা জুড়ে বেআইনি পাচার রোধে উঠে পড়ে লেগেছে বিভিন্ন জেলার পুলিশ। এইবার সেরকমই এক কয়লা পাচার রোধে বড়সড় সাফল্য পেলো দুবরাজপুর থানার পুলিশ।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ