সময় কলকাতা ডেস্ক :
ঢাকের তালে আদিবাসী নৃত্যর সাথে বাংলার উন্নয়নের কোলাজ। উন্নয়নের পথে এগারো বছরে বাংলার সামগ্রিক বিকাশের টুকরো টুকরো ছবি ফুটে উঠল উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের কার্যালয় সংলগ্ন চত্বরে।
বৃহস্পতিবার-ই সূচনা হল উন্নয়ন প্রকল্পের প্রদর্শনীর কর্মসূচি।তৃণমূলের শাসনকালে এগারো বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমুখী প্রকল্পসমূহর প্রদর্শনী চালু হল ।জেলার বিভিন্ন ব্লকে ও পুরসভায় এরকম প্রদর্শনী চলছে। উত্তর চব্বিশ পরগনার সদর বারাসাতে জেলাশাসকের কার্যালয় সংলগ্ন স্টলে বিভিন্ন প্রকল্পের মডেল প্রদর্শিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান সহযোগে। আদিবাসী নৃত্য ছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।ছিলেন এদিন জেলা প্রশাসনের সাথে যুক্ত উচ্চপদস্থ আধিকারিকগণ। এদিনের কর্মসূচী প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলার বিভিন্ন জায়গায় চলবে কর্মসূচী।।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?