Home » জগন্নাথদেবের চন্দন যাত্রা

জগন্নাথদেবের চন্দন যাত্রা

সানি রায়,জলপাইগুড়ি,সময় কলকাতা:অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষ্যে বৃহস্পতিবার জলপাইগুড়ির ওদলাবাড়ির শ্রী কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠ প্রাঙ্গণে শুরু হল জগন্নাথ দেবের চন্দন যাত্রা তৎসহ নৌকা বিহার যাত্রা। বৃহস্পতিবার থেকে টানা ৭দিনের জন্য ওদলাবাড়ি মঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান চলবে জানা গিয়েছে। জগন্নাথ দেবের পবিত্র নৌকা বিহার যাত্রাকে চাক্ষুস করতে দূরদূরান্তের ভক্তরা হাজির হয় মঠ প্রাঙ্গণে।

নৌকা বিহারের জন্য তৈরি করা হয় এক সুসজ্জিত নৌকা। তারই মধ্যে বসে আছেন জগন্নাথ,বলরাম শুভদ্রা। প্রতিদিন বিকেল ৫ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মঠ প্রাঙ্গণে নৌকা বিহার দর্শন করতে পারবে ভক্তরা।

ওদলাবাড়ি কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠের মহারাজ বলেন, এই সাত দিনই বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মঠ প্রাঙ্গণে। এই প্রথম ওদলাবাড়িতে জগন্নাথ, বলরাম, শুভদ্রার এত ভাল অনুষ্ঠান দেখতে পাবে স্থানীয় ভক্তরা।

About Post Author