সানি রায়, জলপাইগুড়ি, সময় কলকাতা: অবৈধভাবে বালি উত্তোলন করতে এসে জনরোষের শিকার হল একটি আর্থমুভার। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ভাণ্ডারপুর-ফাটাপাড়া এলাকায়। অভিযোগ স্থানীয় করলা নদী থেকে বালি পাথর তুলতে গিয়ে এলাকার বেশ কয়েকটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে আর্থমুভারটি। এরপরেই বচসায় জড়িয়ে পড়েন অবৈধ বালি উত্তোলনকারীরা । বচসার জেরে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় ওই আর্থমুভারটিতে। কোতয়ালি থানার তরফে বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থল থেকে আর্থমুভারটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই। অভিযোগ জনৈক বাপি রায় নামে এক ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরে এই নদী থেকে বালি উত্তোলন করে আসছে। বর্তমানে তিনি চাকরি পেয়ে জলপাইগুড়িতে কর্মরত । তবে বুধবার রাতে কতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসার আগে বালি বোঝাই ট্রাক ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ ভাবে বালি উত্তোলন করায় এলাকার কুয়োগুলি শুকিয়ে যাচ্ছে। এমনকি আশেপাশের এলাকা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?