Home » স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তৃণমূলের বোঝাপড়া আছে,তাই রাজ্যে পাচার অবাধে চলছে অভিযোগ সেলিমের!

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তৃণমূলের বোঝাপড়া আছে,তাই রাজ্যে পাচার অবাধে চলছে অভিযোগ সেলিমের!

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার থেকে, চোরা চালান! সীমানায় যা যা হচ্ছে, এতে যেমন তৃণমূল যুক্ত আছে, তেমনই বিজেপিও যুক্ত আছে! যেমন এখানকার মন্ত্রীরা যুক্ত আছে, তেমনই অন্তত এই স্বরাষ্ট্র মন্ত্রীর আগের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর পরিবারও যুক্ত আছে।সেই সঙ্গে বিএসএফ ও জড়িয়ে আছে । অভিযোগ সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিমের। শুক্রবার মেদিনীপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন । এদিন মেদিনীপুরের কৃষক ভবনে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর সম্পাদক মন্ডলী গঠনের সভায় উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম।

সিপিএম এর রাজ্য সম্পাদক বলেন, কেন্দ্র কি করছে ।বিএস এফ কে ১২ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি পর্যন্ত ঢোকার অধিকার দিয়েছে।তাঁর অভিযোগ শুধু মাত্র নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দীর্ঘ দিন বাদে আবার বিজেপি ও তৃণমূল এক সঙ্গে অনুপ্রবেশকারী বলা শুরু করেছে।অনুপ্রবেশ যদি হয় তাহলে তার দায় কেন্দ্রীয় সরকারের দাবি সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম।তাঁর দাবি বিএস এফ এর লঞ্চে ঘুরে বেড়াচ্ছেন আর অনুপ্রবেশ আটকাতে পারছেন না।প্রকাশ্যে অনুপ্রবেশ নিয়ে বলে বেড়াচ্ছান।এই জন্যই তিনি অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রী দাবি মহঃসেলিমের।গরু পাচার অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। সিবিআই বলেছে গরু পাচারকারী ।

তার পরেও ওরা কি করছে, ধরবে কি অনুব্রতকে ?সে তো হাসপাতালে লুকিয়ে গেছে।?প্রশ্ন এই বাম নেতার। মহঃ সেলিমের দাবি চোরা চালান থেকে অনুপ্রবেশ যা ঘটে, দিল্লি, মুম্বাই, আমেদাবাদ আর কলকাতার কালিঘাটে বসে তার পরিকল্পনা করা হয়। পাচারের সব টাকা সেখানেই গিয়ে জমা হয়। আর পাচারের সব টাকা সেখানে ভাগ বাটোয়ারা হয়। এবার দেখুন তৃণমূল আর বিজেপির মধ্যে পাচারের ভাগ বাটোয়ারা নিয়ে কেমন বোঝাপড়া হয় অভিযোগ সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিমের।

 

 

About Post Author