Home » মিউটেশনের হয়রানি কমাতে উদ্যোগ কলকাতা পুরসভার

মিউটেশনের হয়রানি কমাতে উদ্যোগ কলকাতা পুরসভার

সময় কলকাতা ডেস্কঃ জমি, বাড়ি বা ফ্ল্যাট কনার পর তা মিউটেশন করতে গিয়ে কলকাতা পুরসভায় নানা ধরনের হয়রানির অভিযোগ ওঠে। তাই শহরবাসীর হয়রানী কমাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। শনিবার সাংবাদিক সম্মেলন করে পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেন, দুয়ারে সরকারের ক্যাম্পের আদলে প্রতিটি ওয়ার্ডে সারা বছর ধরে ক্যাম্প করবে পুরসভা। ওই ক্যাম্পে সমস্ত নথিপত্র জমা করলে সঙ্গে সঙ্গেই অ্যাসেসমেন্ট ও মিউটেশন হবে। ক্যাম্পে নথি জমা দিলে ৩০ দিনের মধ্যে মিউটেশন প্রক্রিয়া শেষ হবে বলে আশ্বাস মেয়রের।

পুর ও নগরউন্নয়ন মন্ত্রী বলেন, প্রোমোটার চক্রের হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে  পুরসভার এই উদ্যোগ।তিনি বলেন, বাম্পি রোড নিয়ে একটি সমস্যা রয়েছে।তার প্রতিকারের আগে ম্যাস্টিক করে রাস্তার অবস্থা উন্নত করা হয়।তবে গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশে বাম্পি রাস্তা হয়ে গেছে।আর তাতেই রাস্তার সমস্যা হচ্ছে।তাই মর্ডান ম্যাস্টিক প্লান্ট ও পি ডাবলু ডি মিলে একসঙ্গে এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে রাস্তা তৈরি করবে।শোভাবাজার ষ্ট্রীট,ক্ষুদিরাম বোস রোড সহ প্রায় ৩৮ টি রাস্তায় হাত দেওয়া হচ্ছে ও পি ডাবলু ডি এর সঙ্গে চুক্তির পর এটা কার্যকর করা হবে বলে জানান মেয়র ববি হাকিম।

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, কিছু আর্থিক সমস্যা রয়েছে।আবার কিছু আর্থিক উন্নতিও হয়েছে।এখনো প্রায় হাজার কোটি টাকা আদায় বাকি রয়েছে।টাকা এলে আরও বেশি কাজ করা হবে দাবি মেয়রের।তার কথায় ধাপে ধাপে আরও রাস্তা সংস্কারের কাজ করা হবে।আসন্ন দুর্যোগ নিয়ে নবান্ন ও আবহাওয়া দপ্তর আমাদের জানিয়েছেন।সেইসঙ্গে ড্রেনেজ গুলিকে হাই অ্যালার্ট রেখেছি।পলিমাটি অনেকটা তুলে নেওয়া হয়েছে।খুব একটা জল জমার সমস্যা এবার হবেনা বলেই আশ্বাস  ফিরহাদ হাকিমের।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাওয়ার প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, সৌরভের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক। কেউ কারোর বাড়িতে গেলেই যে ধরে নিতে হবে যে সে চলে গেছে বিজেপিতে এমনটা ভাবা ঠিক নয়।মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন অমিত শাহকে দই মিষ্টি খাওয়াতে,তেমনি সৌরভ গাঙ্গুলি তাকে দই মিষ্টি খাইয়েছেন বলে জানান ফিরহাদ হাকিম।

About Post Author