সময় কলকাতা ডেস্কঃ ফের পুলিশের জালে ভুয়ো ডাক্তার। বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার ঘটনা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।জানা গিয়েছে,বিনীত কুমার সিং নামে এক ভুয়ো চিকিৎসক দীর্ঘদিন ধরেই ডাঃ অশোকতরু সেনগুপ্ত নামে এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রমরমা ব্যবসা ফেঁদেছিলেন।

অভিযোগ,বাকসাড়া রোড এলাকার চন্দনা হেলথ সেন্টার নামে একটি ক্লিনিকসহ বেশ কিছু ক্লিনিকে জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করছিলেন অভিযুক্ত ভুয়ো ডাক্তার।এরপর এই ঘটনা জানা মাত্রই ডাঃ অশোকতরু সেনগুপ্ত নড়েচড়ে বসেন।তিনি মেডিকেল কাউন্সিল এ অভিযোগ জানান তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা চালাচ্ছেন ওই ভুয়ো ডাক্তার।আর এই বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়ে ব্যাঁটরা থানাতেও।

অশোকতরুবাবু বলেন, হঠাৎ তিনি খেয়াল করেন তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য একজন প্রেসক্রিপশন লিখছেন।যদিও অভিযুক্ত বিনীত কুমার সিং নামে ওই ভুয়ো চিকিৎসক বলেন, ‘আমি বিপিটি এবং আরএমপি করেছি৷ আমি জগাছায় বেশ কিছুদিন আরএমপি ছিলাম৷আর আমি বিপিটি ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটি হেলথ সায়েন্স থেকে করেছি৷যখন কোভিড শুরু হয়, তখন আমাদের এখান থেকে সব চিকিৎসক চলে যান৷কেউ ছিলেন না সেসময়৷ রোগীদের অবস্থাও খুব খারাপ ছিল৷আমি এখানে তখন থেকেই প্র্যাকটিস শুরু করি৷আমার সামনে বহু রোগী মারা গিয়েছেন৷আমি প্র্যাকটিস শুরু করার পর অনেকের প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরয়ে দিয়েছিলাম৷
‘
পাশাপাশি তিনি নিজের ভুল স্বীকার করে বলেন,‘একদিন আমাকে একজন এম আর এসে বলেন আমি আপনার রেজিস্ট্রেশন করিয়ে দেব।আমার সব নথিপত্র নিয়ে যান তিনি এবং অনলাইনে একটি সার্টিফিকেটও দেখান।কিন্তু তখন চিকিৎসক অশোকতরু সেনগুপ্তের নাম দেখাচ্ছিল না৷সেজন্যই আমি ওই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছি৷এরপর ওই এম আর ১০ লাখ টাকা দিতে বললে আমি দিইনি৷কারণ ভরসা করতে পারছিলাম না৷

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করতে গেলে প্যাথলজি সেন্টারের মালিক অতনু মাইতি পুলিশকে বাধা দেয় এবং ধাক্কাধাক্কি শুরু করে।ইতিমধ্যেই প্যাথলজি সেন্টার মালিকসহ অভিযুক্ত ডাক্তারকে আটক করেছে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী