সময় কলকাতা ডেস্ক: এ এক বিয়ে বাড়ির গল্প! সকাল থেকেই শোনা যাচ্ছে উলুধ্বনি-শঙ্খধ্বনির আওয়াজ। হলুদ কোটার শব্দে উৎসবের আবহে মুখরিত চারপাশ। মানুষজনের সমাগমে গমগম করছে উৎসব প্রাঙ্গন। বিয়েবাড়ি যেমন হয় আর কী! আচার অনুষ্ঠান ভোজের আয়োজনে কোথাও কোনো কিছু কমতি নেই! সবদিকে সজাগ দৃষ্টি পাত্র-কন্যা উভয়পক্ষের। রীতি মেনে ব্যবস্থা করা হয়েছে বৌভাতেরও। এভাবেই ধূপগুড়ির যতিনেরহাটে সম্পন্ন হল বট পাকুড়ের বিয়ে।

প্রচলিত বিয়ের নিয়ম অনুযায়ী, বাজনা বাজিয়ে নদী থেকে জল এনে বিয়ের কুঞ্জ সাজিয়ে পাত্রকে ধুতি আর পাত্রীকে শাড়ি পরিয়ে পুরোহিত মন্ত্র উচ্চারণ করে বিয়ে হল বট পাকুরের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা শেফালী রায়ের ছেলে বট এবং স্বপ্না রায়ের মেয়ে পাকুড়ের বিয়ে দিয়ে নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। আমন্ত্রিত অতিথিরা সবাই পেট পুরে খেলেন। জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিলেন স্বপ্না রায়। জামাইয়ের হয়ে গ্রামেরই বাসিন্দা সুবল রায় সব কিছু সামলালেন । সানাই বাজল, ডিজের তালে কোমর দোলালেন গ্রামের বাসিন্দারা। অন্যদিকে শেফালী রায়ের বাড়িতেও বসে বউভাতের আসর। সেখানে আমন্ত্রিত অতিথিরা পাত পেড়ে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া করতে করতে জানান এমন বিয়ের কথা সারা জীবন মনে থাকবে।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
রক্ত পাচারের অভিযোগ বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে