সময় কলকাতা ডেস্কঃ পর্দায় শেষ তাঁকে দেখা গিয়েছিল ২০১০ সালে। সিনেমার নাম ‘ব্রেক কে বাদ’। এরই মাঝে কেটে গিয়েছে প্রায় ১১ বছর।অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সত্তরের দশকের বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তবে, ফের অভিনয়ে ফিরছেন তিনি। হিন্দি ছবি ‘গুলমোহর’-এ দেখা যাবে তাঁকে।ছবিটি পরিচালনা করছেন পরিচালক রাহুল চিট্টেলা। এই ছবিতে শর্মিলা ছাড়াও, রয়েছেন অমল পালেকর, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা।

ছবির গল্পটি মূলত পরিবারকেন্দ্রিক। ৩৪ বছরের পুরনো বাড়ি তাঁদের। কিন্তু, একসময় সব ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁদের। এই সময় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করেন। নতুন করে তাঁদের আবার যোগাযোগ হয়। তারই মধ্যে একের পর এক গোপন তথ্য প্রকাশ্যে আসতে থাকে। এভাবেই ‘গুলমোহর’-এর গল্প তৈরি হয়েছে। সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী আগস্ট মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করছেন নির্মাতারা।

শোনা গিয়েছে, মনোজ বাজপেয়ী এই সিনেমা করতে রাজি হয়েছেন তাঁর প্রিয় ‘শর্মিলাজি’-র জন্য। শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। শর্মিলা ঠাকুর সংবাদমাধ্যমকে জানান,’ বহুদিন পর অভিনয়ে ফিরে ভালোই লাগছে। গল্পটা এত সুন্দর যে চিত্রনাট্য শোনা মাত্রই তিনি অভিনয় করতে রাজি হয়ে যান।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র