Home » প্রকাশ্যে ‘সার্কাস’ ছবির পোস্টার!

প্রকাশ্যে ‘সার্কাস’ ছবির পোস্টার!

সময় কলকাতা ডেস্কঃ ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংহ ও রোহিত শেট্টি । ছবির নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম লুক পোস্টার। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টি পরিচালিত রণবীর সিংয়ের ছবি ‘সার্কাস’।

আপাতত মুক্তির অপেক্ষায় রণবীর সিংহের ‘জয়েশভাই জোরদার’। অবশেষে বছরের শেষে ২৩ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘সার্কাস’ ছবিটি। রোহিত শেট্টির নতুন ছবি নিয়ে নতুন কি খবর প্রকাশ্যে আসে সেদিকেই নজর রয়েছে সিনেপ্রেমীদের। কন্যাভ্রুণ হত্যার মতো বিষয় তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবির অপেক্ষার মাঝেই নতুন ছবির পোস্টারে উচ্ছ্বসিত অনুরাগীরা। গত বছরই ‘সার্কাস’-এর শ্যুটিং শেষ করেছেন পরিচালক রোহিত শেট্টি। তবে ছবি মুক্তি নিয়ে বারবার শোনা গিয়েছে জল্পনা।

‘সার্কাস’ ছবিতে রোহিত শেট্টির সঙ্গে ফের হাত মেলাতে চলেছেন অভিনেতা। এর আগে তাঁরা একসঙ্গে ‘সিম্বা’ ছবিতে কাজ করেছিলেন যা বক্স অফিস কাঁপিয়েছিল। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে ‘গালি বয়’ অভিনেতাকে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ও পূজা হেগড়েকে।

About Post Author