সময় কলকাতা ডেস্ক : ছবি মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে দেদার হিট হয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্যা কাশ্মীর ফাইলস’ । দেশজুড়ে সাড়া ফেলে দেয় দ্যা কাশ্মীর ফাইলস। তবে এবার তা নিষিদ্ধ হতে চলেছে সিঙ্গাপুরে। দেশের সম্প্রীতি নষ্ট করতে পারে এই ছবি এবং অশান্তির বাতাবরন তৈরি করতে পারে সেই আশঙ্কায় ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

ছবিতে মূলত কাশ্মীরী হিন্দু পন্ডিতদের অত্যাচারের নির্মম কাহিনী তুলে ধরা হলেও তা মূলত একতরফা বলেই দাবি সিঙ্গাপুর কর্তৃপক্ষের। ফলে ছবিটি সে দেশে দেখালে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলেই মনে করছেন সিঙ্গাপুরের কর্তৃপক্ষের একাংশ। জাতিগত বা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের কাছে ছবিটি অবমাননাকর হতে পারে সেই আশঙ্কায় ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সে দেশের সরকার।

গত ১১ মার্চ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পায় । নয়ের দশকে কাশ্মীরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল সে রাজ্য থেকে সেই ছবি ফুটে উঠছে ছবির ছত্রে ছত্রে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো তারকারা। ইতিমধ্যেই তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। তার মধ্যেই সিঙ্গাপুরে ছবিটিকে নিষিদ্ধ করা হল।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র