Home » প্রাণ হাতে করে প্রাণরক্ষা

প্রাণ হাতে করে প্রাণরক্ষা

পাপ্পু সাঁতরা,হুগলী,সময় কলকাতা : রাখে হরি তো মারে কে? বুধবারের ব্যান্ডেল স্টেশন সাক্ষী যে,রাখে আশিস সিং তো মারে কে?

মঙ্গলবার ঘড়ির কাটায় তখন ভোর ৫টা বেজে ১০ মিনিট ।ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে তখনও পর্যন্ত দঁড়িয়ে ডাউন ৩৭২১৮ ব্যান্ডেল-হাওড়া লোকাল। এরই মধ্যে ট্রেন ধরবার জন্য রুদ্ধশ্বাসে ছুটে আসছেন দুই মহিলা। কিন্তু এরপর যা দেখা গেল তা দেখে কার্যত স্তম্ভিত স্টেশনের নিত্যযাত্রীরা। হুইসেল বাজিয়ে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, আর  চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রায় চাকার তলায় চলে যাচ্ছেন দুই মহিলা। কিন্তু ঠিক সেই সময় প্ল্যাটফর্মে কর্তব্যরত ছিলেন ব্যান্ডেল আরপিএফের এএসআই আশিস সিং। তিনি ছিলেন এদিনের হিরো।

আশিস সিং সংকটময় পরিস্থিতি দেখে ছুটে যান ওই দুই মহিলাদের দিকে। কোনোক্রমে ওই দুই মহিলাকে নিজের দিকে টেনে নেন ওই আর পি এফ কর্মী। অতঃপর দুই যাত্রীকে নিয়ে প্লাটফর্মে উল্টে পড়েন তিনি । বিষয়টি নজরে আসতেই গার্ডের নির্দেশে ট্রেন থামিয়ে দেয় চালক । আর এভাবেই রেল পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই দুই মহিলা। ইতিমধ্যেই ঘটনার সেই দৃশ্য উঠে এসেছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় ওই দুই মহিলা যাত্রীর তেমন বড় ধরণের আঘাত লাগেনি বলে জানা গিয়েছে।  প্রাণে বেঁচে যাওয়ায় যারপরনাই খুশি ওই দুই যাত্রী। রেল পুলিশের তৎপরতা দেখে আস্বস্ত হচ্ছেন যাত্রীকুল।।

About Post Author