সময় কলকাতা ডেস্ক : বুধবার দুর্যোগপূর্ণ প্রাকৃতিক আবহাওয়ায় শস্যক্ষেতে কাজ করার সময় বাজ পড়ে প্রাণ হারালেন এক চাষী। বছর ষাটের সন্ন্যাসী মণ্ডল গাইঘাটা থানার ধর্মপুর এলাকায় বাড়ির অদূরে প্রাণ হারান। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার এই অঞ্চলে বাজ পড়ে এবছর এই প্রথম মৃত্যু।

সূত্রে প্রকাশ,বুধবার সকালে বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করছিলেন সন্ন্যাসী ও তাঁর স্ত্রী। স্ত্রীর বক্তব্য , বৃষ্টির মধ্যে বজ্রপাত হওয়ার প্রাকমুহূর্তে জোরালো শব্দ হয়। কাঠের মত অনড় হয়ে দাঁড়িয়ে পড়েন সন্ন্যাসী।তার গায়ে হাত দিতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি । পরবর্তীতে পরিবারের অন্য লোকজন মাঠে ছুটে আসে ।প্রাণ ছিল না সন্ন্যাসীর দেহে । খবর পেয়ে পুলিশ মৃতদেহটিকে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।।


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু