অমলেন্দু মন্দল,সময় কলকাতা: বড় সাফল্য রামপুরহাট থানার পুলিশের। রাত নামলেই বাড়ছে চুরির ঘটনা।পুলিশি নিষ্ক্রিয়তাকে কাজ লাগিয়ে সন্ধ্যার পরে একাধিক জায়গায় ঘটছে চুরির ঘটনা। একইভাবে এবার গয়না খোয়া গেল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স সমর্পিতা দাসের। ঘটনার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল হাসপাতাল চত্বরে। গয়না চুরি হওয়ার এক সপ্তাহের মধ্যেই তা উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ।

জানা গিয়েছে,গত ৫ তারিখে একটি অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিত ছিলেন ওই নার্স।সেই কারণেই ডিউটিতে গয়না সঙ্গে করে নিয়ে যান ওই নার্স।এরপর ডিউটি শেষ করে নিজের চেঞ্জরুমে গিয়ে ফ্রেশ হতে গিয়ে তিনি দেখেন গয়না উধাও।এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।এরপর রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সমর্পিতা।তার অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে রামপুরহাট থানার পুলিশ।অবশেষে মঙ্গলবার রাতে তদন্তে নেমে হাসপাতালের বেশকিছু স্টাফ কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন ফ্রেশ রুমের কোমটের ফ্ল্যাসের মধ্যে রয়েছে গয়না।ইতিমধ্যেই সেই গয়না উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ।

অন্যদিকে বিভিন্ন জেলা থেকে একের পর এক উদ্ধার হচ্ছে বেআইনি অস্ত্র ও বোমা।গ্রেপ্তারও হয়েছে একাধিক দুষ্কৃতী।আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে দিনরাত্রি জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।পুলিশ একটু সক্রিয় হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির কারখানাও।মঙ্গলবার রাতে রামপুরহাট থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রামপুরহাটের হস্তিকান্দা গ্রামের ক্যানেল পারে বিশেষ অভিযান চালায়।আর তাতেই বড়সড় সাফল্য পায় পুলিশের।
এদিন ৭ এম এম পিস্তল সহ এক ব্যক্তি কে গ্রেপ্তার করেন পুলিশ।ধৃত ব্যাক্তির নাম বিশ্বজিৎ ঘোষ।তার বাড়ি হস্তিকান্দা গ্রামে।ইতিমধ্যেই তাকে রামপুরহাট কোর্টে পেশ করেছে রামপুরহাট থানার পুলিশ।তবে ঠিক কি কারণে ওই ব্যক্তি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিল তা নিয়েই ধন্দে রয়েছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী