Home » তবে কি অন্তঃসত্ত্বা ক্যাটরিনা ?

তবে কি অন্তঃসত্ত্বা ক্যাটরিনা ?

সময় কলকাতা ডেস্ক : রণবীর ও আলিয়ার বিয়ের পরই কিছুটা হলেও শান্ত ছিল বিটাউন। ফের গুঞ্জন শুরু হয়েছে বলিউড জুড়ে। তবে কি মা হতে চলেছেন ক্যাট? তাতেই জোর জল্পনা শুরু হয়েছে বলিউডে। মুহূর্তের মধ্যে সেই খবর ভাইরাল হতেই উচ্ছ্বসিত ভিকি ক্যাটের অনুরাগীরা।

সম্প্রতি ক্যাটরিনা কাইফ তার ইন্সাটাগ্রামে ভিকিকে সঙ্গে নিয়ে এক ভিডিও পোস্ট করে। সেখানেই দেখা যাচ্ছে সুইমিং পুলে একে অপরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে বলিউডের এই হট ক্যাপল। যা দেখে নেটিজেনরা শুরু করে দেন অভিনেত্রীর মা হওয়ার জল্পনা।

 

বেশ কয়েক জন প্রযোজকদের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি বদ্ধ হয়েছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে তাঁরাও নাকি সময়সূচি বদলাচ্ছেন। সূত্রের খবর, ‘মেরি ক্রিসমাস’ এরপর আপাতত সব ছবির শ্যুটিং পিছিয়ে নিচ্ছেন ক্যাট। তবে কি শরীরের উপর নজর দিতে এখন থেকেই সব কাজ হালকার উপর সেরে রাখছেন ক্যাটরিনা। তবে সেই জল্পনায় আপাতত জল ঢেলেছে ভিকির মুখপাত্র। তিনি জানান, এই খবর সম্পূর্নটাই গুজব।তবুও দর্শকদের ফাঁকি দিতে পারা কি এতই সহজ। তাই ক্যাট কবে মা হচ্ছেন তা নিয়ে আপাতত দর্শকরা মেতে থাকলেও বাকি খবর একমাত্র দিতে পারবেন বলিউডের চর্চিত এই দম্পতি।

About Post Author