Home » ভুয়ো জিএসটি অফিসার সেজে পুলিশের জালে ধৃত দুই

ভুয়ো জিএসটি অফিসার সেজে পুলিশের জালে ধৃত দুই

সময় কলকাতা ডেস্ক : ভূয়ো ডাক্তার ভূয়ো পুলিশ অফিসার, ভূয়ো আইএএস অফিসার। গত দু বছরে দিনের পর দিন রাজ্যে উঠে এসেছে এমনই কত প্রতারকের নাম। আর এদিন উঠে এল ভুয়ো জিএসটি অফিসার। অর্থাৎ নকল সরকারি অফিসার।দুর্গাপুরে এমনই দুই ব্যক্তি নকল সরকারি জিএসটি অফিসার সেজে প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে  টাকা তুলত। এই অভিযোগে ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। শুক্রবার ওই দুই ব্যক্তিকে কোক ওভেন থানার পুলিশ সাতদিনের পুলিসি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।

পুলিশ সূত্রের খবর, দুর্গাপুরের নডিহার বাসিন্দা বাসুদেব পাল ও জগদীশ পাল নামে ওই দুই ব্যক্তি দুর্গাপুরের এসবি মোড়ে দীর্ঘদিন ধরে পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি গাড়ি ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায় করত বলে অভিযোগ। জিএসটির অফিসার গাড়ি থেকে নেমে গেলে তারপর ড্রাইভার ও আরো এক ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে পণ্যবাহী গাড়ি থেকে ওই জিএসটির স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায় করত।

বৃহস্পতিবার দুপুরবেলায় এক পণ্যবাহী গাড়ির ডাইভার কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কোক ওভেন থানার পুলিশ বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে গাড়ি সমেত দুর্গাপুরের নডিহা থেকে অ্যারেস্ট করে।

 

 

 

About Post Author