Home » পান্ডিয়াকে নিয়ে কি মন্তব্য করলেন মহম্মদ শামি ?

পান্ডিয়াকে নিয়ে কি মন্তব্য করলেন মহম্মদ শামি ?

আবুল কায়ুম গাজি, সময় কলকাতাঃহার্দিক পান্ডিয়া, গত ৭ বছর ধরে ভারতীয় ক্রিকেটের একজন নির্ভরযোগ্য চরিত্র। সকলেই লক্ষ্য করেছেন যে হার্দিক তার ক্রিকেটীয়ও বুদ্ধিকে খুব আবেগের সঙ্গে এবং কখনও কখনও আবেগপূর্ণ ব্যবহার করে থাকেন। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, এবারের ২০২২-এর আইপিএল তিনি নিজেকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলেছেন। সেটা তাঁর অধিনায়কত্বের বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট ধরা পড়েছে। এবারের আইপিএল যদি কোনও দল সবচেয়ে বেশি চমকে দেয়, তা হল গুজরাট টাইটানস। আইপিএলে এই প্রথম প্লে-অফেও উঠেছে এই দলটি।

গুজরাট টাইটানসের মধ্যে অনেক বিশেষত্বের মধ্যে একটি হল এই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যিনি নিজেই প্রথমবারের মতো আইপিএলে এই দলের হয়ে নেতৃত্ব দিতে গিয়ে দেখিয়েছেন তাঁর ক্যারিশ্না। শুধু তাই নয়, দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি ,হার্দিক পান্ডিয়া কে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়ে, বলেন “অধিনায়কত্ব হার্দিককে ধৈর্য্যশীল করেছে, যা দলের সাফল্যের মূল কারণ।” সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাতকার দিতে গিয়ে শামি বলেন, “অধিনায়ক হওয়ার পর, তিনি অনেক ধৈর্যশীল হয়ে উঠেছেন, তাঁর প্রতিক্রিয়া আগের মতো আক্রমণাত্মক নয়। আমি তাকে মাঠে তার আবেগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছি কারণ পুরো বিশ্ব এই ক্রিকেট দেখে।”

শামি স্বীকার করেছেন যে, “হার্দিক তার আচরণ এবং মানসিকতা পরিবর্তন করেছেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” এই ভারতীয় পেসার আরও বলেছেন, “ মাঠে অধিনায়ক হিসাবে বিচক্ষণ হওয়া, পরিস্থিতি বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং হার্দিক এই ভূমিকাটি নিখুঁতভাবে পালন করেছেন। তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। একজন খেলোয়াড়ের তুলনায় অধিনায়ক হিসেবে আমি তার মধ্যে অনেক পরিবর্তন দেখেছি।” শামি তার ক্যারিয়ারে অনেক কিংবদন্তি অধিনায়কের নেতৃত্বে খেলেছেন এবং সেই অভিজ্ঞতা থেকেই তিনি  মাঠের মধ্যে হার্দিকের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেন। তিনি বলেন, “প্রত্যেক অধিনায়কের স্বভাব আলাদা আলাদা। মাহি ভাই শান্ত ছিলেন, বিরাট ছিলেন আক্রমণাত্মক , রোহিত ম্যাচের কন্ডিশন অনুযায়ী চলেন। হার্দিকের তাদের থেকে একেবারে আলাদা বলে মনে হচ্ছে।”

About Post Author