সময় কলকাতা ডেস্ক : দুর্নীতিগ্রস্থ গ্রাম প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ হুগলির ফুরফুরার শরিফের গ্রামবাসীদের। অভিযোগ, ফুরফুরা গ্রাম পঞ্চায়েত প্রধান শামিম আহমেদ দুর্নীতিগ্রস্থ । তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি অতিনিম্ন মানের উপাদান দিয়ে এলাকায় রাস্তা তৈরি হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সেই অভিযোগে বিক্ষোভে নেমে প্রায় চার কিলোমিটার রাস্তা জে সি বি দিয়ে খুঁড়ে প্রতিবাদ চালায় ফুরফুরার বাসিন্দারা ।

এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে ফুরফুরা উন্নয়ন পর্ষদ কমিটি গঠন করা হয় উনিশ জন সদস্য নিয়ে। কিন্তু জেলা প্রশাসন সেটিকে ৪৮ জনের কমিটিতে রুপান্তরিত করে। আর সেখানেই মূল আপত্তি বাসিন্দাদের। কারণ উনিশ জন বাদে বাকিরা জেলা প্রশাসনের সদস্য। মূলত সাধারণ মানুষদের দাবি, এর আগে যারা এই কমিটির সদস্য ছিলেন তারা এই কমিটিতে থাকবেন । বাকি জেলা প্রশাসনের সদস্যদের তারা মানবেন না বলে দাবি সাধারণ মানুষদের। যে কারণে এদিন রাস্তায় নেমে প্রতিবাদ করলে রণক্ষেত্রের চেহারা নেয় ফুরফুরা শরিফ এলাকা।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ