সময় কলকাতা ডেস্ক: পল্লবী দে-র রহস্যমৃত্যুর ঘটনায় মঙ্গলবার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ৷ তারপর প্রকাশ্যে এল আরো এক চাঞ্চল্যকর তথ্য। সাগ্নিকের প্রথম প্রেমিকা সৌমিও নাকি আত্মহত্যা করেছিল।
২০১৪ সালের ১৮ মার্চ হাওড়ার জগাছার বাড়ি থেকে সাগ্নিকের প্রথম প্রেমিকা একাদশ শ্রেণির ছাত্রী সৌমি মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ সৌমির মা ইলা মণ্ডলের দাবি, তাঁর মেয়ের মৃত্যুর জন্য সাগ্নিক এবং ঐন্দ্রিলার সম্পর্কই দায়ী। সাঁতরাগাছির কেন্দ্রীয় বিদ্যালয়ে একসঙ্গে পড়ত সাগ্নিক ও সৌমি৷ ঐন্দ্রিলার কারণেই তাদের ভালোবাসার সম্পর্কে চিড় ধরে বলেও দাবি করেন সৌমির মা।
সৌমির মা ইলা মণ্ডলের অভিযোগ, ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের জেরেই সাগ্নিক এবং সৌমির সম্পর্কে অবনতি হয়৷ তাঁর মেয়েকে খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷ পল্লবীর মৃত্যুর পর তাই নিজের মেয়ের অকাল মৃত্যুরও বিচার চাইছেন ইলাদেবী৷ তিনি বলেন, ‘মনে হচ্ছে ছুটে গিয়ে পল্লবীর মায়ের পাশে দাঁড়াই৷’ সৌমির বাবা অজয় মণ্ডলের কথায়, ‘সেই সময় পুলিশ আমাকে সাহায্য করলে আজকে হয়তো পল্লবীর এই পরিণতি হত না৷’
তবে পল্লবীর মৃত্যু রহস্য নিয়ে রয়েছে ধোঁয়াশা। এখনো এই তদন্তের কিনারা করতে পারেনি পুলিশ


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা