সানি রায়, জলপাইগুড়ি, সময় কলকাতাঃ এসএসসি নিয়োগ মামলায় সিবিআইয়ের নজরে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।মন্ত্রীকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আদালত অবমাননা এড়াতে কলকাতার উদ্যেশ্য মেয়েকে নিয়ে রওনা দেন মন্ত্রী।তবে শিয়ালদহ স্টেশনের আগেই ট্রেন থেকে নিরুদ্দেশ হয়ে যান মন্ত্রী ও তাঁর মেয়ে।হাজিরা এড়াতে তাঁর আইনজীবী হাইকোর্টে আবেদন করলেও আদালত তা গ্রহন করেনি। তাই শেষ পর্যন্ত মন্ত্রী কি করেন সেটাই দেখার। তবে সুত্রের খবর পরেশ অধিকারী তাঁর মেয়েকে নিয়ে বর্ধমানের আগের কোন একটি স্টেশনে নেমে যান।
শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই।স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে যোগ্যদের বঞ্চিত করার অভিযোগ উঠেছিল মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে নিজের মেয়েকে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগে এবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় পরেশ অধিকারীকে।সিবিআইয়ের ডাক পেয়েই কলকাতার উদ্যেশ্যে রওনা দেন মন্ত্রী ও তাঁর মেয়ে।জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের সামনে পরেশ অধিকারী জানিয়েছেন কন্যার নিয়োগ সংক্রান্ত তালিকা প্রকাশের কালে তিনি মন্ত্রী ছিলেন না। অভিযোগ পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় ছিল না। অভিযোগ, বাম আমলের খাদ্য মন্ত্রী পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিতেই রাতারাতি প্যানেলের এক নম্বরে নাম উঠে আসে অঙ্কিতা অধিকারীর নাম।তা নিয়ে হইচই হয়। তথাপি বাড়ির কাছেই মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে চাকরিও পেয়ে যান অঙ্কিতা। এনিয়ে বিস্তর জলঘোলা হওয়ার মধ্যেই মামলা দায়ের করেন আর এক চাকরি প্রার্থী ববিতা সরকার। অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরেশ অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন । মঙ্গলবার রাতে সিবিআই দপ্তরে হাজিরা দিতে না পারলেও মেয়েকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন পরেশ বাবু। জলপাইগুড়ি থেকে ট্রেনে ওঠার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিচারাধীন বিষয়ের কথা বলে সুকৌশলে এড়ানোর চেষ্টা করেন।যদিও পরোক্ষে আত্মপক্ষ সমর্থনে তিনি জানিয়েছেন, যে সময়ে এই নিয়োগ হয়েছে সেই সময় তিনি মন্ত্রী বা এমএলও ছিলেন না।
এরই মধ্যে পরেশ অধিকারী সিবিআইয়ের দফতরে হাজিরা এড়াতে তাঁর আইনজীবী সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী পরেশ অধিকারী। বুধবার দুপুরে মামলাটি ওঠে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে। কিন্তু মামলাটি শেষপর্যন্ত শুনতেই চায়নি ওই বেঞ্চ। ফলে মন্ত্রী পরেশ অধিকারী শেষপর্যন্ত এসএসসি নিয়োগ নিয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হচ্ছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল। এছাড়াও আদালতের নির্দেশে শিক্ষায় দুর্নীতির কারণে মন্ত্রীসভায় তাঁর থাকা নিয়ে অনিশ্চিতা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি