Home » হয় মৃত্যু নয় বন্দীশালা,আত্মসমর্পণ ৭০০ ইউক্রেনীয় সেনার!

হয় মৃত্যু নয় বন্দীশালা,আত্মসমর্পণ ৭০০ ইউক্রেনীয় সেনার!

সময় কলকাতা ডেস্কঃ আর করা যাচ্ছে না প্রতিরোধ, রুশ হামলায় সম্পূর্ণরূপে ভেঙ্গে পরেছে প্রতিরোধের দুর্গ। অবশেষে মারিওপোলে আত্মসমর্পণ ৭০০ জন ইউক্রেনীয় সেনার। এদিন রাশিয়ার বিবৃতিতে বলা হয় রাশিয়ার আক্রমণে ভীত হয়ে মারিওপোলে আত্মসমর্পণ করেছে ৭০০ ইউক্রেনীয় সেনা। শুধু তাই নয় অন্যদিকে কিয়েভে আবারও দূতাবাস খুলল আমেরিকা। প্রাণপণ চেষ্টা করেও রাশিয়াকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। এবার হয় মৃত্যু নয় কারাবাস মরিয়া ইউক্রেনীয় সেনারা। তার মধ্যেই ৭০০ ইউক্রেনীয় সেনা এদিন আত্মসমর্পণ করল রাশিয়ার কাছে। তাদের দাবী মারিওপোলের শহরে ভেঙ্গে পরেছে প্রতিরোধের দুর্গ। সমগ্র শহর ঘিরেছে রুশ বাহিনী।

টানা দুমাস ধরে ঘাত -প্রতিঘাত, পাল্টা আঘাত বিধ্বংসী যুদ্ধের পর সম্পূর্ণ মারিওপোল এখন রাশিয়ার সেনাবাহিনীর দখলে। তবুও মারিওপোলের লৌহ ইস্পাত কেন্দ্রে ঘাঁটি গেড়ে মরিয়াভাবে আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন সেনা। তাদের বক্তব্য হয় মৃত্যু, নয় আত্মসমর্পণ। শেষ যুদ্ধ জয়ের চেষ্টায় ইউক্রেনীয় সেনা। ইউক্রেনীয় সেনার বিশেষ বাহিনী আজভ ব্যাটালিয়ন এবং ৩৬ মেরিন ব্রিগেড এই দুই বাহিনীর অধিকাংশ সেনা আহত। ফুরিয়ে গিয়েছে তাদের পর্যাপ্ত খবার ও যুদ্ধসামগ্রী। মারিওপোলে আটকে পরা সেনারা আপাতত আশ্রয় নিয়েছে ইস্পাত কারখানার নিচে সোভিয়েত আমলের একটি সুড়ঙ্গে।জেলেনস্কি সরকার আপাতত যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছে মারিওপোলে আটকে পরা সেনাদের।

গত মঙ্গলবার কিয়েভের তরফে বলা হয়, প্রায় ২৫০ জন সৈনিক রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। তবে কতজন সেনা এখনও সেই জায়গায় আটকে রয়েছে তা নিয়ে কিছুই জানায়নি ইউক্রেন সরকার। প্রসঙ্গত গত দুমাসের যুদ্ধে ইউক্রেনের শুধুমাত্র মারিওপোল এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের দোণবাস এলাকা দখল করতে পেরেছে রাশিয়া।দীর্ঘ দুমাস ক্রমাগত রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিনত হয়ে যাওয়া মারিওপোলের আজভস্টাল শহরের স্টিল প্লান্ট চত্বরে এখন টিম টিম করে জ্বলছে ইউক্রেনের রাশিয়াকে প্রতিরোধের শেষ বাতি।

About Post Author