Home » চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ 

চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ 

সময় কলকাতা ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল গ্রামের উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝিলু দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হেকমত আলী শেখের বিরুদ্ধে। ঘটনায় ১০ জনের কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে উপপ্রধানের বিরুদ্ধে। এব্যাপারে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে বদরুজ্জোহার নামে এক ব্যক্তি। উপপ্রধান হেকমত আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে কাটোয়া আদালতে তোলা হয়।

অপরদিকে হেকমত আলী শেখের স্ত্রী, ডালিয়া বেগম জানান, অভিযোগকারী বদরুজ্জোহা সম্পর্কে তাদের আত্মীয়। বিভিন্ন কাজের জন্য বদরুজ্জোহা প্রায়শই তার কাছ থেকে টাকা নিতেন বলে দাবি করেন তিনি। সেই টাকা চাওয়াতে স্বামীর বিরুদ্ধে এই অপপ্রচার করছেন ওই অভিযোগকারী । সম্পূর্ণ মিথ্যা ভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে ডালিয়া বেগম।

অপরদিকে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক তথা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান, উপপ্রধান হেকমত আলীকে অনেকদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়। সে কেবলমাত্র পঞ্চায়েত সদস্যই ছিল । আর কেউ সত্যি কোনো দোষ করে থাকলে অবস্যই সে সাজা পাবে । সমগ্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝিলু দু’নম্বর অঞ্চল এলাকায়।

About Post Author