Home » নবজ্যোৎ সিং সিধুকে একবছর জেলের সাজা

নবজ্যোৎ সিং সিধুকে একবছর জেলের সাজা

সময় কলকাতা ডেস্ক : ৩৪ বছর আগের “পথ- রোষ মামলায় ” কারাবাসের সাজা হল প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিক নভজ্যোৎ সিং সিধুর।সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার গত ১৯৮৮ সালে  রাস্তায় দুপক্ষের কলহ ও হিংসায় একব্যক্তির মৃত্যুকে নিয়ে শুনানির শেষে এই সাজা শোনায়।

পাঞ্জাবে কংগ্রেসের পরাজয়ের কয়েকমাস পরেই এল নির্দেশ।কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে  কারাবাসের নির্দেশ রাজনৈতিক ও ক্রীড়া মহলে তোলপাড় ফেলেছে।৫৮ বছর বয়সী নভজ্যোত সিধুকে এক বছরের “সশ্রম কারাদণ্ড” ভোগ করতে আদালতে আত্মসমর্পণ করতে হবে।”আইনের মহিমার কাছে নতি স্বীকার করব…,” প্রাক্তন পাঞ্জাব কংগ্রেস প্রধান টুইট করেছেন।

১৯৮৮ সালে নভজ্যোৎ সিধু এবং তার সহযোগীর সাথে ঝগড়ার পরে মারা যাওয়া একজন ব্যক্তির  পরিবার  সিধুর বিরুদ্ধে গুরুতর অভিযোগটির পুনরায় উল্লেখ করে সুপ্রিম কোর্টের ২০১৮ সালের আদেশের পুনর্বিবেচনা চেয়েছিল।

১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর সেসময়ের ভারতীয় দলের খ্যাতনামা ক্রিকেটার সিধুর সাথে একটি পার্কিং স্পট নিয়ে পাতিয়ালার বাসিন্দা গুরনাম সিংয়ের সাথে তর্ক শুরু হয়। নভজ্যোৎ সিং সিধু এবং তার সহযোগী রুপিন্দর সিং সান্ধু, গুরনাম সিংকে তার গাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে  আঘাত করেন বলে অভিযোগ এবং এই আঘাতের জেরে মৃত্যু হয় গুরনাম সিংয়ের। ৩৪ বছর পরে এই মামলায় কারবাসের নির্দেশ মিলল নভজ্যোৎ সিংহ সিধুর।।

 

About Post Author