সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১২৯৩ – আজকের দিনে জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের মৃত্যু হয়।
১৪৯৮ -প্রথম ইউরোপীয়,ভাস্কো ডা গামা আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।
১৯৮৬ – বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয় এদিন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৮ -আমেরিকান অভিনেতা জেমস স্টুয়ার্ট আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৪ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৫৪ -বিখ্যাত বাঙালি ব্যবসায়ী,সমাজসেবী ও দানবীর মতিলাল শীল আজকের দিনে প্রয়াত হন।
১৯৩২ -বাগ্মী বাঙালী নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক বিপিন চন্দ্র পালের প্রয়াণ দিবস আজ।
১৯৪৭- বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক প্যারীমোহন সেনগুপ্ত এদিন প্রয়াত হন।
২০১৯ -ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক অদ্রীশ বর্ধনের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি