সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯০৪-আজকের দিনে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত হয়।
১৯৩৮-বেঙ্গল মোশন পিকচার এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এদিন।
১৯৯১ – রাজীব গান্ধী আজকের দিনে মাদ্রাজের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে মারা যান।
২০১৭ – আকাশবাণী কলকাতা কেন্দ্রের কলকাতা ‘ক’ প্রচারতরঙ্গের নাম ‘গীতাঞ্জলি’ ও কলকাতা ‘খ’ প্রচারতরঙ্গের নাম ‘সঞ্চয়িতা’ য় পরিবর্তিত হয় এদিন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৩৫ – বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত বিহারীলাল চক্রবর্তীর জন্মদিন আজ।
১৮৮৮ -বিখ্যাত বাঙালি গণিতজ্ঞ ভূপতিমোহন সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬০ – দক্ষিণ ভারতীয় অভিনেতা মোহনলাল এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২০ -গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু আজকের দিনে প্রয়াত হন।
১৯৯১ – ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি রাজীব গান্ধীর প্রয়াণ দিবস আজ।
২০০৩ – বাঙালি অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় এদিন প্রয়াত হন।
২০২১-ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি