সময় কলকাতা ডেস্কঃ অল ইন্ডিয়া কঞ্জিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী সরকারি কর্মচারীদের ডি এ দিতে বাধ্য রাজ্য সরকার। জানালো হাইকোর্ট।
এসএসসি দুর্নীতি মামলায় রাজ্য রাজনীতি যখন তোলপাড় তখনই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (ডি এ )নিয়ে আবারও জোর ধাক্কা খেল রাজ্য সরকার। তিন মাসের মধ্যে স্যাটের রায় কার্যকর করতে হবে রাজ্যকে, জানালো হাইকোর্ট। আজ এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিচারপতি ট্যান্ডন ও রবীন্দ্র নাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় দেন। শুনানি শেষে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানান এই মহার্ঘ ভাতায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। এবং অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স অনুযায়ী ডি এ পেতে বাধ্য সরকারি কর্মচারীরা।

উল্লেখ্য, এই মামলাতে স্যাটে হেরে গিয়েছিল রাজ্য। এরপর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন রাজ্য সরকার। আজ সেই রায় প্রকাশিত হল । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ে স্বভাবতই খুশি রাজ্য সরকারি কর্মচারীরা।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত