সময় কলকাতা ডেস্কঃ দুুদিন আগেই এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জেরার মুখে পড়েছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডাকতে পারে সিবিআই। তাই আগেভাগেই এএসসি দুর্নীতি মামলায় আইনি রক্ষাকবজ নিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি। শুক্রবার সেই মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালতে।

উল্লেখ্য, সিবিআই পদক্ষেপের বিরুদ্ধে বৃহস্পতিবার হাইকোর্টে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। তবে, সেই মামলার শুনানি হওয়ার কথা শুক্রবার সকালে। ফলে, হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে- দুই জায়গাতেই এই মামলার শুনানির কথা রয়েছে শুক্রবার। উল্লেখ্য, বুধবার সিঙ্গেল বেঞ্চের কাছে এসএসসি দুর্নীতি মামলা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। তারপেরই সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কোনও আইনি রক্ষাকবচ ছাড়াই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়।


More Stories
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
অমিত শাহ এলেন, পাহাড় সমস্যা নিয়ে কী আলোচনা হল,সমাধান কবে?