সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছেঃ
১২৯৩ – আজকের দিনে জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের মৃত্যু হয়।
১৮১৮ -প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনে প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
১৯৮৩ – এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম সায়েন্স ম্যাগাজিন প্রকাশিত হয় এদিন।
১৯৮৬ – আজকের দিনে পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি প্রতিষ্ঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিনঃ
১৮৯৪ – ভারতে ফলিত গণিতের জনক বাঙালি বিজ্ঞানী নিখিলরঞ্জন সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৮ -মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সংগীত শিল্পী গোবিন্দগোপাল মুখোপাধ্যায় এদিন জন্মান।
১৯২০ – কলকাতার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ মণি কুমার ছেত্রীর জন্মদিন আজ।
১৯২২ -প্রখ্যাত বাঙালি ইতিহাসবিদ রণজিৎ গুহ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি তবলিয়া রাধাকান্ত নন্দী এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ
১৯৩০ – প্রখ্যাত ভারতীয় বাঙালী প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৭১ – ভারতীয় বাঙালি সাংবাদিক, সাহিত্যিক ও অভিনেতা গঙ্গাপদ বসুর প্রয়াণ দিবস আজ।
১৯৯১ -স্বদেশী ও খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাস রায় এদিন প্রয়াত হন।



More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা